সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা শহরের রাজনীতিতে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজন হলে ঢাকায় জামায়াতের কোনো প্রার্থীকে রাস্তায় নামতে দেওয়া হবে না। তিনি বলেন, ঘোষণা এলে শুধু জামায়াত নয়, কেউই ঢাকার রাজপথে সক্রিয় থাকতে পারবে না।

শুক্রবার সকালে রাজধানীর বংশাল এলাকার সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী।

ইশরাক হোসেন বলেন, বিএনপি দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে এই অবস্থানে এসেছে। দলটি হঠাৎ করে গড়ে ওঠেনি বরং বছরের পর বছর রাজপথে থেকে ত্যাগ স্বীকার করেছে। তিনি দাবি করেন, দলের অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকের জীবনও দিতে হয়েছে।

জামায়াতের এক প্রার্থীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনে এমন মন্তব্য রাজনৈতিকভাবে দায়িত্বহীন। তিনি দাবি করেন, এসব বক্তব্যের মাধ্যমে মূলত নিজেদের কর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় রাজনৈতিক মাঠে অনুপস্থিত থাকার পর কিছু গোষ্ঠী হঠাৎ সক্রিয় হওয়ার চেষ্টা করছে। অতীতে তারা প্রকাশ্যে রাজপথে আন্দোলন না করে নিরিবিলি সময়ে সীমিত কর্মসূচি পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকার বিভিন্ন আসনে জামায়াত প্রার্থীদের জামানত হারানোর আশঙ্কার কথাও উল্লেখ করেন ইশরাক হোসেন। তার দাবি, এই বাস্তবতা জানার কারণেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে। তবে কোনো ভিন্ন উদ্দেশ্য থাকলে তা নির্বাচন শুরুর আগেই প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত