সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আসছে নতুন বছরে চিরতরে বাতিল হচ্ছে ছয় ধরনের জমির দলিল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত করার লক্ষ্যে ছয় শ্রেণির জমির দলিল চূড়ান্তভাবে বাতিল করতে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন জুন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর জুলাই থেকে সারাদেশে ডিজিটাল ভূমি জরিপ (বিডিএস) কার্যক্রম আরও জোরদার করা হবে।

সরকার মূলত এমন দলিলগুলো বাতিল করতে চাইছে, যা ভবিষ্যতে আইনি জটিলতা ও বিরোধ সৃষ্টি করতে পারে। চলমান দলিল স্ক্যানিং ও অনলাইনকরণ প্রক্রিয়ায় এসব বাতিলকৃত দলিল ডিজিটাল ফর্মে অন্তর্ভুক্ত হবে না।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাতিলকৃত ছয় ধরনের দলিল হলো—

১. প্রতারণামূলক হেবা দলিল: হেবা দলিল তৈরির নিয়ম না মেনে, প্রতারণা বা অসুস্থ ব্যক্তির মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা হলে।

২. সীমালঙ্ঘনকারী ওসিয়তনামা দলিল: ইসলামী বিধানের এক-তৃতীয়াংশ সীমা লঙ্ঘন করে বা কোনো ওয়ারিশকে বঞ্চিত করে করা ওসিয়ত। পূর্বের ওসিয়ত বাতিল করে নতুন ওসিয়ত বৈধ থাকবে।

৩. রেজিস্ট্রেশনবিহীন দলিল: মহুরীর মাধ্যমে তৈরি হলেও আইনগতভাবে নিবন্ধন না হওয়া দলিল।

৪. জাল দলিল: ভুয়া ও প্রতারণার মাধ্যমে তৈরি করা দলিল, যা প্রশাসনের নজরে এলে বাতিল হবে।

৫. ক্ষমতার অপব্যবহারে অর্জিত দলিল: রাজনৈতিক বা প্রভাব খাটিয়ে জোরপূর্বক সম্পত্তি দখল করে তৈরি দলিল। ভুক্তভোগীরা আইনি প্রক্রিয়ায় মালিকানা ফিরিয়ে নিতে পারবেন।

৬. অংশের চেয়ে বেশি জমি বিক্রির দলিল: কোনো ওয়ারিশ যদি তার প্রকৃত প্রাপ্য অংশের চেয়ে বেশি জমি বিক্রি করেন, অতিরিক্ত অংশের দলিল অবৈধ হিসেবে গণ্য হবে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো জমির মালিকানায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। একই সঙ্গে জালিয়াতির শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়াও এই আধুনিক ভূমি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত