সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আ.লীগ নেতার বাসায় ওসির গোপন বৈঠক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপনে বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে জেলায় আলোচনা তৈরি হলে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন সুমাকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান গণমাধ্যমকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সিন্দুর্নায় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন তাজুর বাসায় ওসির উপস্থিতি নিয়ে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, দাওয়াতের আড়ালে সেখানে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে একটি গোপন বৈঠক হয়, যেখানে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ অংশ নেন এবং নৈশভোজেও উপস্থিত ছিলেন।
আমজাদ হোসেন তাজু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
সূত্র জানায়, ওই সময় জেলার বাইরে কর্মরত হাতীবান্ধার একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও ওই বাসায় উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, তিনি কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি এবং ওই আওয়ামী লীগ নেতার বাসায় যাননি।
অন্যদিকে, আমজাদ হোসেন তাজুর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, সেটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না। পারিবারিক একটি দাওয়াত অনুষ্ঠানে ওসিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন জানান, ওই বাসায় পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াতে গিয়েছিলেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ওসি সেখানে যান।
জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত