সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছে দেশ: এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি: দেশের অর্থনীতি ও ঋণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সোমবার (৮ ডিসেম্বর) বলেন, “আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি। এ বাস্তবতা স্বীকার না করলে ভবিষ্যতে এগোনো সম্ভব নয়।” সেমিনারটি অনুষ্ঠিত হয় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে। অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ ও ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন করে।

মো. আবদুর রহমান খান জানান, কয়েক বছর আগে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, এখন তা মাত্র ৭ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। সমস্যার মূল কারণ চিহ্নিত করা প্রয়োজন। জিডিপির সব খাত থেকে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না। এছাড়া তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরকে দুই ভাগে বিভক্ত করে দুজন সচিবের নেতৃত্বে কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের সংযুক্তি প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। ডিপোজিট গ্যারান্টি ১ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ২ লাখ টাকা করা হয়েছে। এক-দুই সপ্তাহের মধ্যে আমানতকারীদের মধ্যে অর্থ বিতরণ শুরু হবে। এ পদক্ষেপের ফলে পাঁচটি ব্যাংকের গ্রাহকসহ ৭৬ লাখ পরিবার তাদের আমানত ফেরত পাবেন। নতুন সংযুক্ত ব্যাংক প্রথম বা দ্বিতীয় বছরের মধ্যেই মুনাফা দেখাতে পারে।

সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “ঋণের ফাঁদে পড়া দেশের জন্য দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করবে। ঋণ পরিশোধ করতে আবার নতুন ঋণ নিতে হবে। বর্তমানে রাজস্ব বাজেটের বড় অংশ সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন খাতে ব্যবহার হচ্ছে। কৃষি ও শিক্ষা খাত পিছিয়ে পড়ছে ঋণের সুদ পরিশোধের কারণে।”

প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত