সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইরানে মুদ্রা পতনের প্রতিবাদে বিক্ষোভ, নিহত অন্তত ২৫, গ্রেপ্তার হাজারেরও বেশি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নিহতের সংখ্যা আরও বেশি উল্লেখ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দুইজন নিরাপত্তা সদস্যসহ অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং দেশব্যাপী ২ হাজার ৭৬ জনকে আটক করা হয়েছে।

বিক্ষোভ শুরু হয় গত ২৮ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় ১৪ লাখ ৫০ হাজারে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। খাদ্যপণ্যের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের অসন্তোষ তীব্র হয়।

প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘটের মাধ্যমে আন্দোলনের সূচনা হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত ২৫টি প্রদেশে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভে অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক স্লোগানও যুক্ত হয়।

ইরানি গণমাধ্যম জানায়, পশ্চিম ইরানে সংঘর্ষের সময় বাসিজ বাহিনীর এক সদস্য আলি আজিজি নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়েছিলেন।
সরকারি সূত্র এখনো হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: শাফাক নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত