সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ ।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যদি আবারও হামলা করা হয়, তবে তা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন হামলার হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” পাশাপাশি তিনি গত বছরের জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পুনরাবৃত্তি ঘটানোর হুমকিকেও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন।

জাখারোভা বলেন, এমন কোনো পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলবে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিকেও ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “বাণিজ্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অংশীদারদের ভয় দেখানোর প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।”

তিনি আরও জানান, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ কৃত্রিমভাবে উসকে দেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি ক্রমে স্থিতিশীল হওয়ার দিকে এগোচ্ছে বলে আশাবাদ প্রকাশ করেছেন।

একই সময়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, বিক্ষোভকারীরা তাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন এবং হত্যাকারী ও নির্যাতনকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুন। তিনি এ পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠকও স্থগিত করেছেন।

সূত্র: বিবিসি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত