
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সৌদি যুবরাজ। বিশেষ করে ইরান ইস্যুতে তিনি ট্রাম্পের সঙ্গে ঘন ঘন আলোচনা করছেন এবং কঠোর সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার পক্ষে মত দিচ্ছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি যুবরাজ ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয়, তাহলে এর পরিণতি গুরুতর হতে পারে। তিনি আরও মত দেন যে, দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে শত্রুপক্ষের মূল নেতৃত্বকে নির্মূল করার কৌশল বিবেচনায় নিতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। চলতি ১৬ মার্চ পর্যন্ত এই হামলা টানা ১৭ দিন ধরে চলতে থাকে এবং এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে সৌদি আরব ও ইসরায়েলের কূটনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের সামরিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট





























