সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন শহিদুল আলম, বললেন ‘গাজা এখনো মুক্ত নয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পরিবারের সদস্য ও সহকর্মীরা।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন,

“প্রথমেই বলতে চাই, গাজা এখনো মুক্ত নয়। তাই আমাদের সংগ্রামও শেষ হয়নি। ফিলিস্তিনের মুক্তি না আসা পর্যন্ত এই লড়াই চলবে।

তিনি বাংলাদেশের জনগণ, অন্তর্বর্তী সরকার, তুরস্ক সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান, যারা তার মুক্তিতে ভূমিকা রেখেছেন।

ইসরায়েলি বাহিনীর বর্বর আচরণের সমালোচনা করে শহিদুল আলম বলেন,

“আমাকে আটক করার সময় যখন তারা আমার পাসপোর্টে বাংলাদেশের নাম দেখল, তখন আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সেই পাসপোর্টটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। একটি দেশের পাসপোর্ট অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

শহিদুল আলম ‘দৃক’ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং দীর্ঘদিন ধরে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার। তিনি ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর অংশ হিসেবে গাজামুখী এক মানবিক নৌবহরে যোগ দেন, যার লক্ষ্য ছিল ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

গত ৮ অক্টোবর ওই নৌবহরে হামলা চালিয়ে শহিদুল আলমসহ শতাধিক অধিকারকর্মী ও নাবিককে আটক করে ইসরায়েলি সেনারা। পরবর্তীতে তাকে কেৎজিয়েত কারাগারে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সরকার তুরস্ক, জর্ডান ও মিসরের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে গেলে অবশেষে তার মুক্তি নিশ্চিত হয়।

শহিদুল আলমের মুক্তিতে বিশেষ ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত