সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এবার ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন: নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের বিরুদ্ধে জনগণের রায়ের নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করেছে। এই আন্দোলন কেবল সরকার পরিবর্তনের জন্য নয়; রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার কাঠামো বদলের জন্য জনগণ জীবন দিয়েছে।

তিনি আরও বলেন, এক চাঁদাবাজের জায়গায় আরেক চাঁদাবাজ বসানোর জন্য এই আত্মত্যাগ হয়নি। এবারের নির্বাচন হচ্ছে সেই পুরোনো ব্যবস্থার অবসান ঘটিয়ে ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন।

ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দল গণজোয়ার দেখে বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের আশ্রয় নিচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিজয় নিশ্চিত হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার বিকল্প নেই।

এ সময় তিনি ঢাকা-১১ আসনের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। জানান, এলাকায় ট্রাফিক জ্যাম, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন করা হবে। দখল হওয়া খাল ও জমি উদ্ধার করে যুবসমাজের জন্য খেলার মাঠ গড়ে তোলা হবে।

এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত