সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

নুরের ওপর হামলাকারীদের পরিণতি ভয়াবহ হবে, প্রয়োজনে সরকারিভাবে নূরের চিকিৎসা বিদেশে হবে: ডক্টর ইউনুস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর কাকরাইলে যৌথবাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, “যেই হোক না কেন, নৃশংস এই হামলায় জড়িত কেউ রেহাই পাবে না। প্রভাব, পদমর্যাদা বা রাজনৈতিক পরিচয়-কোনো কিছুর ঊর্ধ্বে উঠে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে।” হামলাকারীদের কঠোর বিচারের আওতায় আনা হবে।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সম্পন্ন করা হবে এবং বিচারের রায় কার্যকর করতে কোনো বিলম্ব করা হবে না।

ন্যায়বিচারের সংগ্রামে আঘাত

বিবৃতিতে উল্লেখ করা হয়, “এ হামলা কেবল নূরের ওপর নয়; এটি জাতির ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রামের স্পিরিটের ওপরও আঘাত।”

নূরের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র নেবে।

আহতদের চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানায় সরকার। প্রয়োজনে নুরসহ অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে।

রাজনৈতিক ঐক্যের আহ্বান

সংকটকালীন এই সময়ে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, “জাতীয় স্বার্থে কোনো প্রকার বিভাজন বা বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি করা যাবে না।”

নির্বাচন প্রতিশ্রুতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার এই প্রতিশ্রুতি থেকে সরকার কোনোভাবেই সরে আসবে না। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত