সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কমলগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, গুঁড়িয়ে দিল প্রশাসন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় ‘সাবারী ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার (৮ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থানা পুলিশের সহযোগিতায় বুলডোজার দিয়ে ইটভাটাটি ধ্বংস করা হয়। প্রশাসন জানিয়েছে, ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।

স্থানীয়দের অভিযোগ, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ইটভাটাটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে চলছিল।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এই ইটভাটার কখনোই বৈধ কাগজপত্র ছিল না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এটি চালানো হতো।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, “হাইকোর্টের রিট পিটিশন (১৩৭০৫/২০২২) অনুযায়ী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশনায় এই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইউএনও আরও বলেন, “পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে তারা চান, কমলগঞ্জসহ আশপাশের এলাকায় আরও যেসব অনুমোদনহীন ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত