সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কার্বন ট্রেডিংয়ের মাধ্যমে দূষণ কমাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ এগোচ্ছে পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার কার্বন ট্রেডিং ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়ন অর্জনে শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানি ও দক্ষ প্রযুক্তির দিকে দ্রুত অগ্রসর হতে হবে।

রোববার সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত কার্বন ট্রেডিং বিষয়ক এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

তিনি জানান, বিশ্ববাজারের সরবরাহ চেইনে পরিবেশবান্ধব মানদণ্ড কঠোর হওয়ায় বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলো দ্রুত টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তর করছে। তবে কেবল বৃক্ষরোপণভিত্তিক CSR কার্যক্রম দিয়ে পরিবেশগত ঝুঁকি কমানো সম্ভব নয়—শিল্পখাতকে শক্তি দক্ষতা, নবায়নযোগ্য শক্তি, টেকসই কৃষি এবং প্রকৃতিনির্ভর সমাধানে বড় পরিসরে বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। এ ধরনের প্রকল্পে উন্নত প্রযুক্তি, তৃতীয় পক্ষের মনিটরিং, পরিবেশগত মান বজায় রাখা, নির্ভুল লোকেশন নির্বাচন এবং সবার জন্য উন্মুক্ত তথ্যপ্রকাশ নিশ্চিত করা জরুরি।

এ কর্মশালাটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে, যেখানে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সেই অর্জনকে আন্তর্জাতিকভাবে কার্বন ক্রেডিট হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করা হবে।

বাংলাদেশ সরকার ২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্য ঘোষণা করেছে। সেই লক্ষ্য অর্জনে জাপানের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়ও কর্মশালায় আলোচনায় উঠে আসে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত