সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে বিধ্বস্ত লিওনেল মেসির মিয়ামি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে শক্তির পার্থক্যই স্পষ্ট করে দিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ফরাসি জায়ান্টদের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইন্টার মিয়ামি। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্ডি আলবার মতো অভিজ্ঞ তারকা থাকা সত্ত্বেও ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায় পিএসজি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভাস গোল করে দলকে এগিয়ে নেন। ৩৯ মিনিটে আবারও জালে বল জড়ান এই পর্তুগিজ মিডফিল্ডার। ৪৪ মিনিটে থমাস আভিলেস আত্মঘাতী গোল করে মিয়ামির ব্যবধান আরও বাড়িয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে আশরাফ হাকিমি গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন।

পরাজয়ের পর প্রতিপক্ষের প্রশংসা করে লিওনেল মেসি বলেন, ‘পিএসজিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা দুর্দান্ত একটি দল, চ্যাম্পিয়নস লিগ জয়ী। তারা অসাধারণ খেলেছে। আমরা জানতাম এমন কিছুই হতে পারে। আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা দেওয়ার।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য ছিল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফুটবল খেলা। আমরা কিভাবে এই টুর্নামেন্টে এসেছি এবং কী অবস্থায় ছিলাম, সেটা সবাই দেখেছে। আমরা নিজেদের ছাপ রেখেছি, এখন পরবর্তী টুর্নামেন্টের দিকে তাকাতে হবে।’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত