সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

খালেদা জিয়ার দেশপ্রেম ও আপসহীনতাই আমাদের আদর্শ : ইশরাক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্তি ছিল তার দেশপ্রেম ও আপসহীন নেতৃত্ব। এই দুই গুণই বিএনপির নেতাকর্মীদের জন্য অনুসরণযোগ্য আদর্শ বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর তাঁতীবাজারে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে কখনো আপস না করার কারণেই বেগম খালেদা জিয়া আজ একজন আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। দেশপ্রেম থেকেই তার নেতৃত্বের এই দৃঢ়তা তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত প্রায় দেড় দশকে আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। তার ভাষায়, এ সময় বাংলাদেশ কার্যত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়নি এবং দেশকে পরোক্ষভাবে বিদেশি প্রভাবের আওতায় নেওয়া হয়েছে।

ইশরাক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকেই জিয়া পরিবারের আপসহীন রাজনীতির সূচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দমন-পীড়নের শিকার হয়েছেন এবং আপস না করার কারণেই তাকে অসুস্থ শরীর নিয়েও কারাবরণ করতে হয়েছে।

তিনি আরও বলেন, আল্লাহর ইচ্ছাতেই আজ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। যারা শক্ত হাতে দেশ শাসনের কথা বলত, তাদেরই একসময় দেশ ছেড়ে যেতে হয়েছে।

বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষের উপস্থিতির কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জায়গার সীমাবদ্ধতা না থাকলে আরও বহু মানুষ সেখানে অংশ নিত। জানাজায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিও তার জনপ্রিয়তার প্রমাণ।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা ও মানচিত্রের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এবং বিএনপির প্রার্থীরা যেন জনগণের কল্যাণে কাজ করতে পারেন, সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত