
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কঠোর বার্তা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট Mohamed bin Zayed Al Nahyan। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে প্রকাশ্যে এসে তিনি বলেন, আমিরাতকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
শনিবার এক হাসপাতালে আহত বেসামরিকদের খোঁজ নিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক হামলায় আহত ব্যক্তিরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।
আমিরাতের প্রেসিডেন্ট বলেন, সংযুক্ত আরব আমিরাত সহজ শিকার নয় এবং প্রয়োজনে দেশটির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি ইরানের উদ্দেশে সতর্ক করে বলেন, আমিরাত একটি শক্তিশালী ও উন্নত রাষ্ট্র এবং দেশের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, দেশের নাগরিক ও এখানে বসবাসকারী সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমিরাত আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর কিছুক্ষণ আগে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে বলে জানানো হয়। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনার পর পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


























