সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে রাজনৈতিক অস্থিরতার শঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আয়োজিত এক নাগরিক সংলাপে বক্তারা বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময় জাতীয় ঐক্য শক্তিশালী করতে রাজনৈতিক দূরদর্শিতা ও দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে। তারা সতর্ক করে বলেন, সরকার যদি জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে দেশে অপ্রয়োজনীয় বিভাজন ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই আন্দোলনের সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপটি সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ফাহিম মাশরুর। এতে বক্তব্য দেন বদিউল আলম মজুমদার, ড. দিলারা চৌধুরী, শহিদুল আলম, রুবি আমাতুল্লাহ, ফারহানা সূচি, ড. শিব্বির আহমেদ, শিশির মনির, আখতার হোসেন, মজিবুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান ফুয়াদ, হাসনাত কাইয়ূম এবং সারোয়ার তুষারসহ আরও অনেকে।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণভোটকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার সমাধান সংবিধানের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তার মতে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেছে ও গণভোটে জনগণ যে মত দিয়েছে, সেখানেই সমস্যার সমাধান রয়েছে।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা অপ্রয়োজনীয়। এ ধরনের বিভক্তি পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এবং এতে পলাতক রাজনৈতিক শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

আইনজীবী শিশির মনির বলেন, রাজনৈতিক ইস্যুতে বিচার বিভাগকে সম্পৃক্ত করা ঠিক নয়। তার মতে, ইতিহাস বলছে এ ধরনের পদক্ষেপ ভালো ফল বয়ে আনে না।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার আহ্বান জানান। তিনি বলেন, অতীতে অনেক সময় দেখা গেছে বিপুল ভোটে নির্বাচিত সরকারও জনরোষের মুখে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হয়; আদালতের মাধ্যমে তা স্থায়ীভাবে মীমাংসা করা যায় না।

নাগরিক সমাজের প্রতিনিধি ও আলোকচিত্রী শহিদুল আলম বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, সেটি নিয়ে মতভেদ থাকতে পারে। তবে গণতন্ত্রের স্বার্থে জনগণের সেই রায়কে সম্মান করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত