সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ জয়ের প্রচারণায় রাজধানীতে ক্যারাভ্যান নামাচ্ছে এনসিপি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ক্যারাভ্যান (প্রচারণায় ব্যবহৃত গাড়ি) চালু করতে যাচ্ছে। এ ক্যারাভ্যানের মাধ্যমে দলটি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং সাধারণ মানুষদের কাছে দলের অবস্থান ও বার্তা পৌঁছে দেবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ৩টায় বাংলামোটরে এনসিপির পার্টি অফিসের সামনে ক্যারাভ্যানের উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সূত্রের খবর, আসন্ন গণভোটের প্রেক্ষিতে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করতে চায় এনসিপি। ১১ দলীয় জোট থেকে প্রাথমিকভাবে ৩০টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপির প্রার্থীরা। যেখানে নিজেদের প্রার্থী থাকবে, সেখানে সেই প্রার্থীর নেতৃত্বে এবং যেখানে প্রার্থী থাকবে না, সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালানো হবে।

প্রচারণার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষদের মধ্যে ‘হ্যাঁ’ ভোটের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা এবং মাঠ পর্যায়ে জনমত গড়ে তোলা। দলের কর্মকর্তারা জানিয়েছেন, ক্যারাভ্যানের মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে, যাতে ভোটাররা দলের মূল বার্তা ও উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ পান।

এছাড়া, এনসিপি আশা করছে, ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন আরও বৃদ্ধি পাবে এবং দলের প্রার্থীরা নির্বাচনে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত