সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করল ইসরায়েল, মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যা সেখানে মানবিক সংকট আরও গভীর করতে পারে। রমজানের শুরুতেই এই নিষেধাজ্ঞা গাজার সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরও হামাস নতুন আলোচনায় অংশ নেয়নি। ইসরায়েল দাবি করেছে, হামাস যদি বন্দি বিনিময়ের শর্ত মেনে না নেয়, তবে তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না এবং ত্রাণ প্রবেশের অনুমতিও দেবে না।

হামাস এই সিদ্ধান্তকে ‘অমানবিক’ ও ‘যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, গাজার সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করতেই ইসরায়েল ত্রাণ প্রবেশ বন্ধ করেছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং মুসলিম দেশগুলো এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। সৌদি আরব একে ‘নিষ্ঠুরতা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে এবং জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

গাজায় বর্তমানে খাদ্য, পানি, ওষুধসহ জরুরি ত্রাণ সহায়তার চরম সংকট চলছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে গেলে ক্ষুধা ও চিকিৎসার অভাবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বিশ্ব সম্প্রদায়ের নজর এখন গাজার দিকে, যেখানে লাখো মানুষ মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে কি না, তা সময়ই বলে দেবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত