সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় যুদ্ধ বিরতির পর থেমে নেই ইসরায়েল, এবার হামলা চালালো লেবাননে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এবার হামলা চালিয়েছে প্রতিবেশী লেবাননে। শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের মাসাইলেহ এলাকায় বিমান হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামলায় একটি মহাসড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে রাজধানী বৈরুতের সঙ্গে দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, ভারী যন্ত্রপাতি বিক্রির একটি গুদামে বোমা বিস্ফোরণে বহু যানবাহন ধ্বংস হয়ে যায়।

হিজবুল্লাহ-ঘনিষ্ঠ গণমাধ্যম আল-মানার টিভি জানিয়েছে, হামলার সময় পাশ দিয়ে যাওয়া একটি সবজিবাহী ট্রাক সরাসরি বোমার আঘাতে ধ্বংস হয়। নিহত ব্যক্তির পরিচয় সিরীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে, আহতদের মধ্যে ছয়জন লেবানিজ ও একজন সিরীয়।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এরপর থেকেও সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে ইতোমধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েল অভিযোগ করছে, হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে; অন্যদিকে লেবাননের দাবি, ইসরায়েল ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ এর নামে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

এদিকে একই সময়ে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন ধ্বংসস্তূপে পরিণত ঘরে ফিরে যাচ্ছেন। অনেকেই দুই বছরের নিরন্তর বোমাবর্ষণের পর আবারও নিজেদের মাটিতে পা রাখতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

সূত্র: আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত