সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী আটক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন তৎপর হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। যৌথ বাহিনীর বিশেষ এ অভিযানে গাজীপুর থেকে ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) রোববার এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী রাত থেকেই যৌথ বাহিনী সাড়াশি অভিযান শুরু করে। গুরুত্বপূর্ণ মোড়ে জোরদার করা হয় টহল কার্যক্রম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় সেনা সদস্যরা।

পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে স্থানীয়রা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের ওপর হামলা চালায়। আহত শিক্ষার্থীদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংগঠনটির নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত