সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

চট্টগ্রামে আবারও আসছে পাকিস্তানি জাহাজ, দ্বিগুণ পণ্যের সম্ভাবনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আবারও আসছে কনটেইনারবাহী জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’। এর আগে, প্রথম যাত্রায় জাহাজটি ৩৭০ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার একক) পণ্য নিয়ে এসেছিল। এবার এই পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে জানা গেছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাহাজটি সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি থেকে যাত্রা করেছে এবং বর্তমানে শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে সর্বশেষ পণ্য বোঝাই করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এটি আগামী ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে এবং ২১ বা ২২ ডিসেম্বর বন্দরের জেটিতে পণ্য খালাস করবে। পণ্য খালাস শেষে জাহাজটি ২৩ বা ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের যাত্রায় জাহাজটি ৮২৫ টিইইউএস কনটেইনার পণ্য নিয়ে আসছে। পণ্য খালাসের পর শিপিং কোম্পানি ফিডার লাইনস ডিএমসিসি জাহাজটিতে প্রায় ১২০০ টিইইউএস কনটেইনার বোঝাই করার পরিকল্পনা করছে।

পাকিস্তান থেকে সাধারণত পোশাকশিল্পের কাঁচামাল, রাসায়নিক পদার্থ, খনিজ সম্পদ এবং ভোগ্যপণ্য আমদানি করা হয়। এবারের কনটেইনারগুলোতেও এ ধরনের পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পণ্যের বিস্তারিত তালিকা এখনো নিশ্চিত হয়নি। শিপিং কোম্পানি আমদানিকৃত পণ্যের তথ্য অনলাইনে জমা দেওয়ার পর এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

চট্টগ্রাম বন্দরের সঙ্গে করাচি বন্দরের সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয় ২০২৩ সালের নভেম্বর মাসে। প্রথম যাত্রায় জাহাজটি ৩৭০ টিইইউএস কনটেইনার নিয়ে আসে, যার মধ্যে ২৯৭ টিইইউএস কনটেইনার ছিল পাকিস্তান থেকে এবং বাকি অংশ সংযুক্ত আরব আমিরাত থেকে।

নতুন এই সরাসরি যোগাযোগ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও এ সুযোগে আরও সক্রিয় হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত