
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় ঈদুল ফিতরের আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে মোট ৭ জন মুসল্লি অংশ নেন। জামাতের ইমাম হিসেবে ছিলেন মাওলানা ইসহাকের ছেলে, মাওলানা আবুবক্কর চৌধুরী। শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় নামাজ অনুষ্ঠিত হয়।
মাওলানা ইসহাকের দৌহিত্র মাওলানা ইয়াহিয়া চৌধুরী জানান, আফগানিস্তান, নাইজার ও মালিতে চাঁদ দেখা সংক্রান্ত সংবাদ ব্যাপক প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক হওয়ায় তা গ্রহণ করা যায়নি। “সন্দেহের ভিত্তিতে রোজা ভেঙে ঈদ উদযাপন করা ইসলামিক বিধি অনুযায়ী গ্রহণযোগ্য নয়। তাই আজ রমজানের ৩০ রোজা পূর্ণ করা হয়েছে, এবং ঈদ উদযাপন হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ,” তিনি জানান।
প্রসঙ্গত, চাঁদপুরে চাঁদ দেখার উপর ভিত্তি করে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন দীর্ঘদিন ধরে চলে আসছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে ৯৮ বছর ধরে একই প্রথা পালন করছেন। এই প্রথা জেলার প্রায় ৪০টি গ্রাম এবং দেশের বিভিন্ন এলাকায় প্রসার লাভ করেছে।
শুরুর দিকে এ ধরনের আগাম ঈদ উদযাপনকে ঘিরে স্থানীয়ভাবে কিছু মতবিরোধ ও উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে তা স্বাভাবিকভাবে পালন করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এখন উৎসব আয়োজন ও আনন্দমুখর পরিবেশ বজায় রয়েছে।






























