সর্বশেষ
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
বিশ্ববাজারে দরপতনের পর দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
আকর্ষণীয় বেতনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে চাকরির সুযোগ, আবেদন ৭ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের বড় ধস, দেশের বাজারে আবারও কমতে পারে দাম
সিন্ধু নদের পানি নিয়ে ফের উত্তেজনা, আমাদের পানিতে হাত দিলে সেই হাত কেটে দেওয়া হবে: পাকিস্তানের হুঁশিয়ারি
বিশাল পতনের পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
উদ্বোধনের আগেই ১২ কোটি ৭৫ লাখ টাকার মডেল মসজিদে ফাটল, উঠল নিম্নমানের নির্মাণের অভিযোগ
যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই ইরানও প্রতিশ্রুতি রাখবে: স্পষ্ট বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ হাজারো মানুষ
জাপানের স্বপ্ন ভেঙে ব্রাজিলের মহাকাব্যিক প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে ব্রাজিল সমর্থকদের বিজয়ের হাসি
জাপানের বিস্ময়ে স্তব্ধ ব্রাজিল! প্রথমার্ধেই পিছিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন
ভোট দিতে উঠতেই আমিনুল হককে থামালেন স্পিকার: ‘আপনি নির্বাচিত নন, ভোট দিতে পারবেন না
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১,৫০০; ধ্বংসস্তূপে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১৩ দেশে সরকারের উদ্যোগ, পাঠানো হয়েছে ২৩টি আইনি অনুরোধ

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তাই দেশীয় গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।

সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় শুরুতে গণমাধ্যমকে সতর্ক ও সচেতন করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে আনুষ্ঠানিকভাবেও বিষয়টি জানানো হবে।

তিনি বলেন, সরকার আপাতত কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন মেনে চলা গণমাধ্যমের দায়িত্ব। ভবিষ্যতে প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হতে পারে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। তবে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় বাংলাদেশের গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার করা সমীচীন নয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত