সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চার দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হংকং হয়ে তিনি টোকিওর উদ্দেশে যাত্রা করেন। জাপানের স্থানীয় সময় বুধবার দুপুর আড়াইটায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।

এ সফরের মূল আকর্ষণ ৩০তম নিক্কেই ফোরামে অংশগ্রহণ, যেখানে ইউনূস ‘অশান্ত বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন। ফোরামে অংশ নিচ্ছেন লাওস, পালাউ, জাপান, কম্বোডিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের শীর্ষ নেতৃবৃন্দসহ নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

এছাড়াও সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এই আলোচনায় বাণিজ্য-বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল-ট্র্যাকে উন্নীতকরণ বিষয়ক নোট বিনিময়সহ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা সফরের দ্বিতীয় দিন বিকেলে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসো-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সন্ধ্যায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।

এছাড়া, তিনি জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো, জেট্রো প্রেসিডেন্ট কিমুরা ফুকুনারি-সহ জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তিনি ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ বক্তব্য রাখবেন এবং উভয় দেশের তরুণ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এই সফরে সামাজিক ব্যবসা ও উদ্ভাবনের ক্ষেত্রে অবদানের জন্য জাপানের সোকা বিশ্ববিদ্যালয় ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সেখানে তিনি একটি বিশেষ ভাষণ দেবেন।

সফরের শেষ দিন তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত কমিউনিটি সংবর্ধনা ও রাষ্ট্রদূতের নৈশভোজ-এ অংশ নেবেন। শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সে টোকিও ছাড়ার পর সিঙ্গাপুর হয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

এই সফর বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত