সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চার মাস পর মাতৃভূমিতে পা রাখলেন বেগম জিয়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে অবশেষে দেশের মাটিতে ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরদিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর সরাসরি ভর্তি করা হয় লন্ডনের বিখ্যাত দ্য লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসা কার্যক্রম শেষে ১৭ দিন পর তিনি তারেক রহমানের বাসভবনে উঠেন এবং চিকিৎসা অব্যাহত থাকে।

দীর্ঘ বিশ্রাম ও বিশেষায়িত চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এরপরই সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন তিনি।

ফ্লাইটে তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান, একজন চিকিৎসকসহ মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন সফরসঙ্গী।

দেশে ফেরা উপলক্ষে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গুলশান ও বিমানবন্দর এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী সমবেত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপি থেকে ট্রাফিক ও পার্কিং সংক্রান্ত বিশেষ নির্দেশনাও জারি করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত