সর্বশেষ
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
বিশ্ববাজারে দরপতনের পর দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
আকর্ষণীয় বেতনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে চাকরির সুযোগ, আবেদন ৭ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের বড় ধস, দেশের বাজারে আবারও কমতে পারে দাম
সিন্ধু নদের পানি নিয়ে ফের উত্তেজনা, আমাদের পানিতে হাত দিলে সেই হাত কেটে দেওয়া হবে: পাকিস্তানের হুঁশিয়ারি
বিশাল পতনের পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
উদ্বোধনের আগেই ১২ কোটি ৭৫ লাখ টাকার মডেল মসজিদে ফাটল, উঠল নিম্নমানের নির্মাণের অভিযোগ
যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই ইরানও প্রতিশ্রুতি রাখবে: স্পষ্ট বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ হাজারো মানুষ
জাপানের স্বপ্ন ভেঙে ব্রাজিলের মহাকাব্যিক প্রত্যাবর্তন, শেষ মুহূর্তের গোলে ব্রাজিল সমর্থকদের বিজয়ের হাসি
জাপানের বিস্ময়ে স্তব্ধ ব্রাজিল! প্রথমার্ধেই পিছিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন
ভোট দিতে উঠতেই আমিনুল হককে থামালেন স্পিকার: ‘আপনি নির্বাচিত নন, ভোট দিতে পারবেন না
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১,৫০০; ধ্বংসস্তূপে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১৩ দেশে সরকারের উদ্যোগ, পাঠানো হয়েছে ২৩টি আইনি অনুরোধ

জাতীয় মসজিদে ঈদের ৫ জামাত: সময়সূচি ঘোষণা, কোথায় কখন পড়বেন জেনে নিন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদ উদযাপিত হতে পারে।

প্রকাশিত সূচি অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

এছাড়া দেশের প্রধান ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

বায়তুল মোকাররমে প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে দায়িত্ব পালন করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে থাকবেন মাওলানা শহীদুল ইসলাম।

ঈদের জামাতে বিপুল মুসল্লির অংশগ্রহণের কথা বিবেচনায় রেখে সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত