সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমানের আদর্শের নামে খুন-চাঁদাবাজি করে ভোট পাওয়া যাবে না বললেন চরমোনাই পীর মুফতি রেজাউল করীম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্টাপ রিপোর্টার: জিয়াউর রহমানের আদর্শের নামে খুন-চাঁদাবাজি করে ভোট পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সহিংসতা নয়—তারা চায় শান্তিপূর্ণ ইসলামভিত্তিক কল্যাণকর রাষ্ট্র।

শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন রংপুর মহানগর শাখা।

ফয়জুল করীম অভিযোগ করেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দেশে একশোর বেশি হত্যাকাণ্ড হয়েছে। তিনি বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের দলের নেতার কাছেই চাঁদা দাবি করছে, না পেয়ে তাদের ওপর হামলা করছে। জনগণ আর এই সহিংস রাজনীতি চায় না।’

তিনি আরও বলেন, ‘একটি দলের কর্মীরা যদি নিজের নেতার কাছেই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ জনগণ কীভাবে তাদের কাছে নিরাপদ থাকবে? যারা নগর ভবন দখলের হুমকি দেয়, বিচারব্যবস্থাকে হুমকি দেয়, তাদের হাতে রাষ্ট্র ও আইন-শৃঙ্খলা নিরাপদ নয়।’

সমাবেশে তিনি সংখ্যানুপাতিক ভোটের দাবিও জানান। বলেন, ‘যদি নির্বাচন হয়, তবে সেটি PR পদ্ধতিতে হতে হবে। তাহলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে।’

সমাবেশে রংপুর বিভাগের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন:

রংপুর-১: এটিএম গোলাম মোস্তফা বাবু

রংপুর-২: মাওলানা আশরাফ আলী

রংপুর-৩: আমিরুজ্জামান পিয়াল

রংপুর-৪: জাহিদ হোসেন

রংপুর-৫: গোলজার হোসেন

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর সভাপতি মাওলানা আবদুর রহমান কাসেমী এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল। আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, রংপুর জেলা সেক্রেটারি মাহমুদুর রহমান প্রমুখ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত