সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে জামায়াত, ১০০ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে নির্বাচনের আগেই দলীয় কাঠামো ও সংগঠনকে সুসংহত করতে প্রাথমিকভাবে ১০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান জানিয়েছেন, এটি চূড়ান্ত তালিকা নয়, নির্বাচনের সময় ঘনিয়ে এলে প্রার্থী চূড়ান্ত করা হবে।

জামায়াত ইতোমধ্যে দেশের ২১ জেলায় ১০০টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঠিক করেছে। এর মধ্যে রয়েছে:

গাজীপুর (৪), মাদারীপুর (১), মেহেরপুর (২), ঝালকাঠি (২), সিরাজগঞ্জ (৫), নওগাঁ (৫), রাজশাহী (৫), খুলনা (৬), টাঙ্গাইল (৮), নেত্রকোণা (৫), ফরিদপুর (৪), কিশোরগঞ্জ (৫), ময়মনসিংহ (১০), মৌলভীবাজার (৪), দিনাজপুর (৬), শেরপুর (৩), পঞ্চগড় (২), পটুয়াখালী (৪), সুনামগঞ্জ (৫) ও পিরোজপুর (৩)।

রোববার বিকেলে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, “এটি চূড়ান্ত প্রার্থী তালিকা নয়, এটি একটি প্রাথমিক নির্বাচন। ইলেকশন যখন ঘনিয়ে আসবে, তখন চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মৌলিক কিছু রাজনৈতিক সংস্কার দরকার। যদি বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হয়, তবে সেটি হবে এক ধরনের ‘নির্বাচনি গণহত্যা’। আমরা চাই, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক।

জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে জামায়াত দেশের ৩০০টি আসনেই প্রার্থী দিতে চায়। আগামী সপ্তাহের মধ্যে বাকি ২০০টি আসনের জন্যও সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে। পাশাপাশি দলীয়ভাবে সব প্রার্থীকে এখন থেকেই প্রচারে নামতে বলা হয়েছে।

আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে জামায়াত বিভিন্ন দলের সঙ্গে সংলাপে রয়েছে। ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। এ ছাড়া খেলাফত মজলিসের নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় এক নেতা জানান, “শুধু ইসলামি দল নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। নির্বাচনের সময় রাজনৈতিক মেরুকরণ কেমন হয়, তার ওপর নির্ভর করবে চূড়ান্ত জোট গঠন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনে জামায়াতের এই কৌশল এবং বৃহত্তর জোট গঠনের প্রচেষ্টা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত