সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জিম্বাবুয়ের রাজা শুধু নামে নয়, বরং তিনি হলেন সত্যিকারের মহা রাজা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: রাজাকে ফাইনালের মূল একাদশে রাখতে দুই একাদশ প্রস্তুত রেখেছিল লাহোর; শেষ মুহূর্তে এসে মাঠ কাঁপালেন জিম্বাবুয়ান অধিনায়ক সিকান্দার রাজা!

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর শিরোপা জয়ের পথে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন সিকান্দার রাজা। শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিয়েও যেভাবে তিনি ম্যাচের মোড় ঘুরিয়েছেন, তাতে ভক্ত-সমালোচক সকলেই মুগ্ধ। লাহোর কালান্দার্সের জন্য তিনি হয়ে উঠেছেন এক কথায় ‘রিয়েল কিং’।

ফাইনাল ম্যাচের আগে অনিশ্চিত ছিল রাজার অংশগ্রহণ। কারণ, তিনি তখন ইংল্যান্ডে ঘরোয়া লিগ খেলছিলেন। তার অনুপস্থিতির কথা মাথায় রেখে লাহোর টিম ম্যানেজমেন্ট তৈরি রেখেছিল দুটি সম্ভাব্য একাদশ—একটিতে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, অপরটিতে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তবে শেষ মুহূর্তে রাজা লাহোরে এসে পৌঁছালে দল তাকে রেখেই চূড়ান্ত একাদশ সাজায়।

এবং সিদ্ধান্তটি যে একেবারেই সঠিক ছিল, তা প্রমাণ করতে রাজা সময় নেননি। ব্যাট হাতে ২০ বলে ৩৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি, আর বল হাতে ৪ ওভার বোলিং করে তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। তার ইনিংসটি ছিল এমন এক সময়ে, যখন ম্যাচ হেলে পড়ছিল প্রতিপক্ষের দিকে। সেখান থেকে রাজা কার্যত একাই ঘুরিয়ে দেন ম্যাচের রথচাকা।

এমন পারফরম্যান্সেই প্রমাণিত হয়—সিকান্দার রাজা শুধু নামেই রাজা নন, সত্যিকারের ম্যাচ জয়ী খেলোয়াড়। তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে লাহোর কালান্দার্স এবারের পিএসএল শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

দলীয় উৎসবের মধ্যেও রাজাকে ঘিরে ছিল ভিন্ন উন্মাদনা। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সতীর্থ এবং দর্শকদের প্রশংসার কেন্দ্রে ছিলেন এই অলরাউন্ডার।

লাহোরের এই নাটকীয় পরিকল্পনা এবং রাজার ঝলমলে প্রত্যাবর্তন ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত