সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জোড়া হত্যার রহস্য উন্মোচন: আলোচিত গৃহকর্মীর কাছ থেকে মিলল স্বর্ণালংকার, ল্যাপটপ ও ঘাতক চাইনিজ ছুরি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাওয়া আলোচিত গৃহকর্মী আয়েশাকে অবশেষে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার কাছ থেকে উদ্ধার হয়েছে ছয় ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাইনিজ ছুরি, যা তদন্তে নতুন মোড় দিয়েছে।

পুলিশ জানায়, মাত্র কয়েক দিন আগে গৃহকর্মীর কাজ নেওয়া আয়েশার বিরুদ্ধে বাসার মালামাল চুরির অভিযোগ ওঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা দাবি করেছে, এই অপবাদ থেকেই তার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সেই রাগের বশেই গৃহবধূ লায়লা আফরোজ (৪৮) এবং তার স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) তিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন।

হত্যার পর স্কুলড্রেস পরে দ্রুত বাসা থেকে পালিয়ে যায় আয়েশা। পুলিশের একাধিক টিম দুই দিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তার স্বামী রাব্বীকে আটক করে। রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতেই নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে আয়েশাকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মা–মেয়েকে হত্যার পর আয়েশা বাসা থেকে উল্লেখযোগ্য মূল্যবান সামগ্রী নিয়ে বের হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও ল্যাপটপ চুরির উদ্দেশ্য নিয়ে হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল কি না, কিংবা ঘটনার পেছনে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আয়েশাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার বিস্তারিত তথ্য বৃহস্পতিবার পুলিশের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত