সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ট্রাম্পের হুঁশকির পর ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করলো রাশিয়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রাশিয়া আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। তবে মস্কো বলছে, ট্রাম্প যাকে “চুক্তি” বলছেন, সেটি স্পষ্টভাবে জানতে চায় তারা।

বুধবার সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) ট্রাম্প সতর্কবার্তা দেন, ইউক্রেনে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা এবং উচ্চ কর আরোপ করা হবে। এতে রাশিয়ার পণ্যের ওপর বিশ্বব্যাপী বাণিজ্য নিষেধাজ্ঞা জারি এবং শুল্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

একইদিন হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “২০২২ সালে যদি আমি প্রেসিডেন্ট হতাম, তাহলে ইউক্রেন যুদ্ধ কখনোই হতো না। পুতিনের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল, যা এই সংকটের সৃষ্টি ঠেকাতে পারত।

তিনি আরও যোগ করেন, পুতিন খুবই চতুর এবং বাইডেন প্রশাসনকে অপছন্দ করতেন বলেই তিনি ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি চান, কিন্তু তার বার্তা মস্কো পর্যন্ত পৌঁছাচ্ছে না।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় বসতে রাজি। তবে তারা এখনো ট্রাম্পের পক্ষ থেকে কোনো স্পষ্ট সংকেত পায়নি।

পেসকভ আরও বলেন, “ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি আমাদের কাছে নতুন কিছু নয়। প্রথম মেয়াদেও তিনি এ ধরনের নীতি গ্রহণ করেছিলেন।

জাতিসংঘে রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেন, “ট্রাম্পের চুক্তি বলতে তিনি কী বোঝাচ্ছেন, তা আমাদের জানা দরকার। এটি শুধু যুদ্ধবিরতির বিষয় নয়, বরং সেই মূল সমস্যার সমাধান প্রয়োজন, যা ইউক্রেন সংকটের মূলে রয়েছে।

ট্রাম্প তার বক্তব্যে সরাসরি পুতিনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং যে কোনো সময় সাক্ষাৎ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে মস্কোর পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব কিংবা আলোচনার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

বিশ্বের নজর এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার দিকে। এই আলোচনা ইউক্রেন সংকট সমাধানের নতুন পথ খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধবিরতি এবং আলোচনার এই আহ্বান ট্রাম্পের কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্বের ওপর নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্কের উন্নতি কতদূর সম্ভব, তা নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক স্বার্থ এবং আলোচনা প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত