সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ডাকসুর মাধ্যমে আগামী রাজনীতির যাত্রাপথ স্পষ্ট হবে’

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

চরমোনাই পীর বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। তাই আমরা চাই, ডাকসু নির্বাচন একটি মডেল হিসেবে দাঁড়াক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি আহ্বান জানান, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং আনন্দমুখর করতে যা যা প্রয়োজন, তা গ্রহণ করতে। প্রশাসনকে তিনি শক্ত হাতে পরিচালনার পরামর্শ দিয়েছেন এবং গোয়েন্দা তথ্যকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।

মুফতি রেজাউল করীম বলেন, সম্প্রতি রাজবাড়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারীতে প্রশাসনের ভূমিকা দেখার পর আশংকা রয়েছে। তিনি বলেন, প্রশাসনকে উচিত অঘটন ঘটার আগেই প্রতিরোধ করা, কারণ ঘটনার পর হম্বিতম্বি করার কোনো ফল নেই।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে মূল ফোকাস হওয়া উচিত পড়াশোনা ও গবেষণা। সেই প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাবাদী।

মুফতি রেজাউল করীম শেষ করেছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল রয়েছে ডাকসু নির্বাচনে এবং শিক্ষার্থীদের তিনি ভোট প্রদানের আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত