সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, তাহলে সরকারে থেকে আমার লাভ কী? পদত্যাগের গুঞ্জনে নাইদ ইসলামকে এমন কথাই বললেন প্রধান উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তা করছেন—এমন খবর নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

নাহিদ বলেন, “দেশের চলমান পরিস্থিতি এবং বিশেষত আজ সারাদিন ধরে স্যারের পদত্যাগের গুঞ্জন শুনেই দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাদের বলেছেন—আমি যদি কাজ করতে না পারি, যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যে না আসে—তাহলে আমার থেকে থেকে লাভ কী?”

গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অধ্যাপক ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার, স্থিতিশীলতা ও রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসেবে। কিন্তু বিরোধী পক্ষ বিএনপি আজ তাঁর সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে।

বিএনপির দাবির জবাবে এনসিপির পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি এসেছে—তিন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, সালেহউদ্দিন আহমেদ ও ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদকে ‘বিএনপির মুখপাত্র’ বলে অভিহিত করে তাঁদের পদত্যাগে বাধ্য করা হবে যদি তাঁরা সংস্কার সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হন।

নাহিদ ইসলাম আরও জানান, “আমি অধ্যাপক ইউনূসকে বলেছি—গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় আপনি শক্ত থাকুন। আমরা চেষ্টা করব সব রাজনৈতিক দলকে ঐক্যের জায়গায় আনতে।”

এদিকে বৃহস্পতিবারই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর আগের কিছু বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বর্তমান সংকটময় প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূসের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। বিরোধী দলের ক্রমবর্ধমান চাপ, অভ্যন্তরীণ মতানৈক্য এবং জাতীয় ঐক্যের অভাব—সব মিলিয়ে তাঁর সিদ্ধান্ত আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত