সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ঘিরে উত্তাল ক্রিকেটাঙ্গন, ইমারজেন্সি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু। আজ শুক্রবার (২৫ এপ্রিল) এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন জাতীয় দলের একাধিক বর্তমান ও সাবেক ক্রিকেটার। উপস্থিত থাকবেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অন্যান্য অভিজ্ঞ ক্রিকেটাররা।

ঘটনার সূত্রপাত ডিপিএল-এর চলমান আসরে, যেখানে আম্পায়ারের সঙ্গে বিতণ্ডার কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। কিন্তু নিয়মবহির্ভূতভাবে এক ম্যাচ পরই তাকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হয়। অভিযোগ উঠেছে—এই সুযোগটি সিসিডিএম কমিটি ইচ্ছাকৃতভাবে নিয়ম পরিবর্তন করে তৈরি করেছে।

এমন সিদ্ধান্তের প্রতিবাদে টেকনিক্যাল কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দেন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। বিসিবি থেকে চাকরি ছাড়ার ইঙ্গিত দেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। যদিও তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

অবশেষে ব্যাপক সমালোচনার মুখে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর কনভেনর নাজমুল আবেদিন ফাহিম সিদ্ধান্ত পরিবর্তন করে হৃদয়ের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। ফলে শনিবার (২৬ এপ্রিল) গাজী গ্রুপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না মোহামেডান অধিনায়ক হৃদয়।

এই ঘটনাপ্রবাহ ঘিরে দেশের ক্রিকেটে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আজকের সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের বক্তব্য দেশের ক্রিকেট প্রশাসনের ভবিষ্যতের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত