সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশ বিদেশি ষড়যন্ত্রকারীরা সংস্কার কাজে বাধা দিলে পরিস্থিতি জনসমক্ষে তুলে ধরার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: পরাজিত রাজনৈতিক শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালন যদি অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (২৪ মে) দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা পালনের পথে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি-দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও এখতিয়ারবহির্ভূত কর্মসূচি স্বাভাবিক কাজের পরিবেশকে বাধাগ্রস্ত করছে এবং জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি করছে। বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, নির্বাচন, বিচার এবং সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখতে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা হবে এবং সরকারের অবস্থান জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হবে।

সরকার জানায়, শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে সরকার তার দায়িত্ব পালনে সচেষ্ট। তবে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলতে থাকলে সরকার জনসমর্থন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রক্রিয়া শুরু করেছিল। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষের কর্মসূচি ও উস্কানিমূলক বক্তব্য সেই প্রক্রিয়াকে ব্যাহত করছে বলে মনে করছে সরকার।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত