সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়ম: নিজ হাতে কার্পেটিং তুলে প্রতিবাদ করলেন হাসনাত আব্দুল্লাহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বারে এলজিইডি’র বাস্তবায়নাধীন সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে নিজ হাতে কার্পেটিং তুলে প্রতিবাদ জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে উপজেলার আব্দুল্লাহপুর-বুড়িরপাড় সড়কের নির্মাণকাজে অনিয়ম দেখে স্থানীয়দের সঙ্গে নিয়ে কার্পেটিং তুলে কাজ বন্ধ করে দেন তিনি।

জানা গেছে, রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত ২ হাজার মিটার দৈর্ঘ্যের সড়কটির নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। কাজটি পায় আওয়ামী লীগের এক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল কোং লিমিটেড’। তৎকালীন সময়ে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা। তবে দীর্ঘদিন ধরে কার্পেটিং না হওয়ায় সড়কটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই রাস্তার কাজ দেখে মনে হচ্ছে এটা কোনো রাস্তা না, বরং চিতই পিঠার মতো। সামান্য টান দিলে উঠে যাচ্ছে। এটা সরকারের অর্থের চরম অপচয়। জনগণের ঘামের টাকা দিয়ে রাস্তা হবে, পকেটভর্তি করার সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমি নিজে রাস্তার কাজ পরীক্ষা করে অনিয়মের প্রমাণ পেয়েছি। তাই কাজ বন্ধ রাখতে বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।”

উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, “করোনার কারণে দীর্ঘ সময় প্রকল্পটি স্থগিত ছিল। মে মাসে কাজ পুনরায় শুরু হলে স্থানীয় আপত্তির কারণে তা বন্ধ হয়ে যায়। চলতি অর্থবছরে কাজটি শেষ না হলে আগামী অর্থবছরের বাজেটে এটি নতুনভাবে অন্তর্ভুক্ত করতে হবে।”

উল্লেখ্য, রাস্তা নির্মাণের এই প্রকল্পটি উপজেলা সদর, সুবিল, ফতেহাবাদ ও রসুলপুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। স্থানীয়রা চান, এই প্রকল্প যেন মানসম্পন্ন ও সময়মতো সম্পন্ন হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত