সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা, পরিবারতন্ত্রের বাইরে থাকবে নেতৃত্ব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরির লক্ষ্যে তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, যেখানে পরিবারতন্ত্রের কোনো স্থান থাকবে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ‘বাপ নেতা হলে ছেলে নেতা হবে—এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা আর রাখছি না। যোগ্যতা থাকলে যে কেউ নেতৃত্বের আসনে আসতে পারবেন।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে এক মতাওবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশে পুরোনো ধাঁচের রাজনীতি আর চলবে না। পরিবর্তন দরকার। তরুণদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতিকে জনগণের রাজনীতি বানাতে হবে। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সৎ, যোগ্য এবং জনবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে হবে। দখল, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে।’

সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সম্পৃক্ততার প্রতিশ্রুতি
সভায় উপস্থিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সম্পৃক্ত হওয়ার প্রতিশ্রুতি দেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রুকন উদ্দিন বলেন, ‘দেশের স্বার্থ রক্ষায় আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর সময় এসেছে। একটি স্বাধীন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সঙ্গে আমরা থাকব।’

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইন বলেন, ‘পরিবর্তন দরকার, কিন্তু সেটা হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আমরা চাই, জনগণের সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করুক।’

মতবিনিময় সভায় বক্তারা সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ গঠনের দাবি জানান। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক কাঠামো সংস্কার করা জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে, যাতে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা যায়।’

নতুন দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শিগগিরই আরও বড় পরিসরে সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত