সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজ স্ত্রীকে হত্যার পর প্রেসার কুকারে রান্না করলেন সাবেক সেনা কর্মকর্তা, কেন এমন নিশংস হত্যা?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দরাবাদে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও পৈশাচিক হত্যাকাণ্ড। সাবেক সেনাসদস্য গুরু মূর্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার স্ত্রী ভেঙ্কটা মাধবীকে (৩৫) হত্যা করে মরদেহ টুকরো টুকরো করেন এবং গুম করার উদ্দেশ্যে সেগুলো প্রেসার কুকারে সিদ্ধ করেন।

নিশংস এই হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৬ জানুয়ারি স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে পুলিশ গুরু মূর্তিকে সন্দেহ করে। জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেন।

তার স্বীকারোক্তি অনুযায়ী, তিনি প্রথমে স্ত্রীকে হত্যা করেন, তারপর মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করেন। পরে সেগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে মাংস ও হাড় আলাদা করেন। এমনকি হাড়গুলো গুঁড়ো করে পুনরায় সিদ্ধ করার কথাও জানান তিনি। তিন দিন ধরে এ পদ্ধতি অবলম্বন করে তিনি মরদেহের অবশিষ্টাংশ মিরপেট লেকে ফেলে দেন।

জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী গুরু মূর্তি একজন সাবেক সেনাসদস্য। বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।

গুরু মূর্তি ও ভেঙ্কটা মাধবী দম্পতির দুটি সন্তান রয়েছে। প্রতিবেশীদের মতে, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে হত্যার পেছনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত