সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

পাকিস্তানে সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১২

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর বিস্ফোরকভর্তি দুটি গাড়ি ব্যবহার করে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে দুই আত্মঘাতী হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে বিস্ফোরণ ঘটায়, এরপর কয়েকজন অস্ত্রধারী ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দুই আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন সন্ত্রাসী রয়েছে। হামলায় সাত শিশুসহ তিন নারী ও দুই বেসামরিক নাগরিক প্রাণ হারান। এছাড়া, ৩০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে দুই নারীসহ ছয়জন বেসামরিক নাগরিকও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা বিস্ফোরকভর্তি গাড়ি সামরিক স্থাপনার দেয়ালে ধাক্কা দেয়, তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় তাদের পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। গোলাগুলিতে ছয়জন জঙ্গি নিহত হয়।

এই হামলার দায় স্বীকার করেছে জইশ আল ফুরসান নামক একটি জঙ্গি সংগঠন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পরিকল্পিতভাবে বিস্ফোরকভর্তি দুটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ইতিমধ্যে গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত