সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুরান ঢাকায় তীব্র পানির সংকট: ভোগান্তিতে বাসিন্দারা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার কয়েকটি এলাকায় হঠাৎ করেই তীব্র পানির সংকট দেখা দিয়েছে। হাজারীবাগ, লালবাগ, আজিমপুর ও নিউ পল্টনের মতো অঞ্চলে এ সমস্যা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। যদিও কিছু এলাকায় পরিস্থিতির সাময়িক উন্নতি হয়েছে, তবে এখনো অনেক জায়গায় পানির সংকট প্রকট।

জরুরি প্রয়োজনে পানি সংগ্রহের জন্য অনেকেই স্থানীয় পানির পাম্পগুলোতে ভিড় করছেন। তবে তাতেও মিলছে না পর্যাপ্ত পানি। হাজারীবাগের বাসিন্দা শাহদাত আহমেদ রোহান জানান, “গত ১০ দিন ধরে পানির অভাবে আত্মীয়দের বাসায় গিয়ে গোসল করতে হচ্ছে। প্রতিদিনের কাজকর্মও ব্যাহত হচ্ছে।

লালবাগ এলাকার আয়েশা আফিফা বলেন, “এক সপ্তাহ ধরে বাসায় পানি পাচ্ছি না। প্রতিদিন অভিযোগ জানাচ্ছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। পানির পাম্পের লোকেরাও বলতে পারছে না কবে ঠিক হবে।

ঢাকা ওয়াসার মডস জোন-২-এর উপ-সহকারী প্রকৌশলী রোকেয়া বেগম জানান, কিছু এলাকায় পাম্পগুলোর সক্ষমতা বাড়াতে কাজ চলছে। তবে কিছুটা সমস্যা থাকলেও পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, একই জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, “এমন সমস্যার কথা আমার জানা ছিল না। এখনই বিষয়টি সরেজমিনে যাচাই করছি।

অনেক ভুক্তভোগী ওয়াসার পানির লরির জন্য আবেদন করলেও তা পৌঁছাতে একদিন বা তারও বেশি সময় লাগছে। এছাড়া নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

ওয়াসা জানিয়েছে, আগামী ১০-১৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। তবে বাসিন্দাদের প্রশ্ন, সাময়িক সমাধান নয়, স্থায়ীভাবে এ সমস্যা নিরসনের কোনো পরিকল্পনা আদৌ আছে কি না। দীর্ঘমেয়াদী পদক্ষেপের অভাবে এ ধরনের দুর্ভোগ বারবার ফিরে আসছে, যা নগরবাসীর জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত