সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু: নতুন দিগন্তে বাণিজ্যিক সম্ভাবনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, দুই দেশের সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, কোনো দেশের এয়ারলাইনস আগে ফ্লাইট চালু করল, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমরা মূলত দুই দেশের মানুষের মধ্যে সহজ যোগাযোগ স্থাপন করতে চাই।

পাকিস্তানি ব্যবসায়ীদের নেতৃত্বে আসা দ্য ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখ উল্লেখ করেন, কৃষি, ঔষধ, চামড়া, মেশিনারি, কেমিকেল, এবং আইসিটি খাতে বাংলাদেশ ও পাকিস্তানের একত্রে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। তিনি বলেন, সরাসরি ফ্লাইট এই খাতগুলোর বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেলেও অনেক সম্ভাবনাময় খাত এখনও অনাবিষ্কৃত। যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষি, বস্ত্র, ঔষধ, এবং প্রযুক্তি খাতে বিশাল সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি আরও বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে কাজে লাগিয়ে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা যেতে পারে।

সভা শেষে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়, যার মাধ্যমে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সংযোগকে নতুন মাত্রা দিয়েছে। সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা সেই ধারাবাহিকতারই অংশ।

এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সম্ভাবনা ও আন্তঃদেশীয় সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরাসরি ফ্লাইটের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং মানুষের যোগাযোগ আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত