
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে বাঁ দিক থেকে রাকিবের দারুণ পাস পেয়ে টোকা দিয়ে গোল করেন শেখ মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটিই তাঁর সপ্তম গোল।
ম্যাচের প্রথম ১০ মিনিটে বলের দখল ছিলো ভারতের কাছে, তবে তারা কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি।
বাংলাদেশের একাদশে ফিরেছেন শমিত সোম ও শেখ মোরছালিন। আজকের ম্যাচে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। স্টেডিয়াম দর্শকে ভরা, বাইরে এখনো হাজারো দর্শক ঢোকার অপেক্ষায়।































