সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

বিদেশি শক্তির দালালি আর পাশের দেশের নির্দেশনায় চলার দিন শেষঃ চরমোনাই পীরের হুংকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশবাসী রাজনৈতিক সহিংসতা, গুম-খুন, জুলুম-নির্যাতন, অর্থপাচার ও চাঁদাবাজির মতো পরিস্থিতির মধ্যে ছিল। তার দাবি, ৫ আগস্টের পর দেশের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে; বিদেশি শক্তির দালালি বা পাশের দেশের নির্দেশনায় চলার দিন শেষ হওয়া উচিত।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত বৃহৎ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনামলে দেশবাসী বহুবার প্রতারিত হয়েছে। তার ভাষায়—“পুরনো রাজনীতিকে নতুন সাজে উপস্থাপন করে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।”

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্নীতির কারণে দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে। তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে ইসলামকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের প্রভাবমুক্ত দেশ গড়তে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় তিনি জানান, এমপি-মন্ত্রী হওয়ার লোভ বা সম্পদ অর্জনের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন রাজনীতি করে না; বরং ন্যায়, নীতি ও আল্লাহর হুকুম প্রতিষ্ঠাকেই তারা রাজনৈতিক কর্মসূচির ভিত্তি হিসেবে নেয়। নানা রাজনৈতিক দলের প্রস্তাব পাওয়া সত্ত্বেও দলটি তার অবস্থান থেকে সরে যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম। সঞ্চালনা করেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আ. হ. ম. আলাউদ্দিনসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত