সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বিপদে আল্লাহর ওপর ভরসা: তাওয়াক্কুল’ই মুমিনের সবচেয়ে বড় শক্তি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইসলামী ডেস্ক: জীবনের প্রতিটি মুহূর্তেই মানুষ নানা পরীক্ষার মুখোমুখি হয়। কখনো বিপদ আসে হঠাৎ, কখনো দীর্ঘসময় ধরে দুশ্চিন্তা ঘিরে ধরে। তখন ভবিষ্যৎ যেন অন্ধকার মনে হয়। আশপাশের মানুষ সান্ত্বনা দিয়ে বলে, “আল্লাহর উপর ভরসা রাখুন।” কথা শুনতে সহজ হলেও, বাস্তবে হৃদয়ে সেই দৃঢ় ভরসা স্থাপন করা সবসময় সহজ হয় না।

তাওয়াক্কুল কী?

ইসলামে আল্লাহর উপর নির্ভর করাকে বলা হয় তাওয়াক্কুল। এর মানে শুধু মুখে ভরসার কথা বলা নয়; বরং চেষ্টা করার পর ফলাফল পুরোপুরি আল্লাহর ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া।

হিকমতের ইমাম ইবনে আতা (রহ.) বলেন,
“اِفْعَلْ مَا عَلَيْكَ، وَدَعْ مَا لِلّٰهِ لِلّٰهِ.”
বাংলা অর্থ: “যা তোমার করণীয় তা করে যাও, আর যা আল্লাহর দায়িত্ব তা তাঁর উপরই ছেড়ে দাও।”

অর্থাৎ চিকিৎসা দরকার হলে চিকিৎসকের কাছে যাওয়া, জীবিকার জন্য চেষ্টা করা, পড়াশোনার প্রস্তুতি নেওয়া, এগুলো আমাদের দায়িত্ব। কিন্তু ফলাফল নিয়ে উদ্বেগে না পড়ে বিশ্বাস রাখা, আল্লাহ আল-ওয়াকিল, তিনি সেরা ব্যবস্থা গ্রহণকারী।

কোরআনে তাওয়াক্কুলের নির্দেশ

আল্লাহ তায়ালা স্পষ্টভাবে জানান,

“وَمَن يَتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهُ.”
বাংলা অর্থ: “যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট।”
(সুরা আত-তালাক, আয়াত ৩)

আরেক স্থানে এসেছে,

“رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلٰهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا.”
বাংলা অর্থ: “তিনি পূর্ব-পশ্চিমের রব। তাঁর ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সুতরাং তাকেই কার্যনির্বাহক হিসেবে গ্রহণ কর।”
(সুরা মুয্যাম্মিল, আয়াত ৯)

এছাড়াও আল্লাহ বলেন,

“وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ.”
বাংলা অর্থ: “সেই চিরঞ্জীবের ওপর ভরসা করো, যিনি কখনো মারা যান না।”
(সুরা ফুরকান, আয়াত ৫৮)

এই আয়াতগুলো প্রমাণ করে, যিনি আসমান-জমিনের মালিক, পূর্ব-পশ্চিমের একচ্ছত্র অধিপতি, তাঁর উপর ভরসাই মুক্তির প্রকৃত পথ।

উপায়হীন অবস্থায় কী করবেন?

ইসলামের বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) এক বিস্ময়কর ঘটনাকে জীবনের বড় আনন্দ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, জীবনে যে দিন ঘুম থেকে উঠে দেখলেন ঘরে কোনো খাদ্য নেই, সেদিন তিনি সবচেয়ে সুখী হয়েছিলেন। কারণ সেদিন তিনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করতে সক্ষম হয়েছিলেন। কোনো উপায় ছিল না, কিন্তু ভরসা ছিল অটুট।

তাওয়াক্কুলের মূল ভিত্তিই হলো এই শিক্ষা:
চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে। ফলাফল সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। এবং আল্লাহ কখনো ভরসাকারী বান্দাকে হতাশ করেন না।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত