সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ করলো ড. মুহাম্মদ ইউনূস সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হয়েছে ১৫ এপ্রিল থেকে। ফলে ভারত থেকে চাল আনতে আসা ব্যবসায়ীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

সরকার গত ১৭ নভেম্বর ৯২ জন আমদানিকারককে সেদ্ধ চাল ২ লাখ ৭৩ হাজার মেট্রিক টন এবং আতপ চাল ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন আমদানির অনুমোদন দেয়। তবে পাঁচ মাসে বেনাপোল দিয়ে এসেছে মাত্র ২১ হাজার ৩৬০ মেট্রিক টন চাল। সর্বশেষ চাল এসেছে ১৩ এপ্রিল রাতে।

চাল আমদানির সময়সীমা চার দফায় বাড়ানো হলেও চতুর্থ ও শেষ দফা শেষ হয় ১৫ এপ্রিল। ব্যবসায়ীরা নতুন করে সময় চাইলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

আমদানিকারক আলাউদ্দিন জানান, তার ১ হাজার মেট্রিক টন চাল এখনো ভারতীয় সীমান্তে আটকা। মো. মোশাররফ হোসেন জানান, চালগুলো আন্তর্জাতিক বাজার থেকে কম দামে আনা হলেও এখন তা আটকে থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা না আসা পর্যন্ত ভারতীয় চাল আমদানি বন্ধ থাকবে। ব্যবসায়ীরা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করছেন, যেন সীমান্তে আটকে থাকা চাল বাজারে সরবরাহ করে সংকট মোকাবিলা করা যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত