সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ব্যাংক লুটের দায়ে কঠোর ব্যবস্থা, ১২ শীর্ষ অর্থ পাচারকারী চিহ্নিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ব্যাংক খাতের লুটপাট রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল (রবিবার) অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, “ব্যাংক লুটের অর্থ জনগণের সম্পদ, এই অর্থ আত্মসাৎকারীদের ছাড় দেওয়া হবে না।” বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বৈঠকে জানান, ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত ১২ জন শীর্ষ অলিগার্ক চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে এস আলম গ্রুপের সম্পদ জব্দ করা হয়েছে, পাশাপাশি ‘নগদ’-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের একটি বিশেষ ব্যাংক কেলেঙ্কারিতে ১২ জন বড় অর্থলুটকারী শনাক্ত দল ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে, শিগগিরই সুইজারল্যান্ডের একটি দল আসবে। এছাড়া, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে আলোচনা চলছে, যাতে বিদেশে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আনা যায়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সামষ্টিক অর্থনীতি এখন স্থিতিশীল অবস্থানে আছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হতে চলেছে। তিনি জানান, বর্তমানে দেশের রিজার্ভ দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, যা সামনের দিনগুলোতে আরও ইতিবাচক হবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের সার্বিক নিরাপত্তা তদারকির জন্য নতুন ‘কমান্ড সেন্টার’ চালু করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই সেন্টার পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীকে সংযুক্ত করবে।

প্রবাসী আয় ২৩ শতাংশ বেড়েছে বলে বৈঠকে জানানো হয়। তবে প্রধান উপদেষ্টা বলেন, “এটি উদযাপনের সময় নয়, বরং আরও নতুন শ্রমবাজার তৈরি করতে হবে।” যেসব দেশে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ রয়েছে, তা পুনরায় চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত পাঁচ মাসে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে বৈঠকে জানানো হয়। মূল্যস্ফীতি কমে আগামী জুলাইয়ের মধ্যে ৭-৮ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্যও দীর্ঘদিন পর প্রথমবারের মতো উদ্বৃত্ত হয়েছে।

প্রধান উপদেষ্টা ইউনূস কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার ওপর জোর দেন এবং অর্থনীতির উন্নয়ন ধরে রাখতে কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত