সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ব্যাটারির অ্যাসিডে দূষিত ঘাস খেয়ে চার গরুর মৃত্যু ও আট গরু অসুস্থ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জামালপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামে পুরোনো ব্যাটারির অ্যাসিড মিশ্রিত ঘাস ও দূষিত পানি খেয়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও আটটি গরু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার সকালে উপজেলার ইটাইল ইউনিয়নের ওই এলাকায় এ ঘটনা ঘটে। মৃত গরুগুলোর মালিক স্থানীয় কৃষক হেকমত আলী জানান, এসব গরুই ছিল তার একমাত্র জীবিকার ভরসা। সব হারিয়ে এখন তিনি দিশেহারা।

স্থানীয়রা জানান, শেরপুর জেলার দুই ব্যক্তি আপেল ও লিখন ডিগ্রীরচর এলাকায় অবৈধভাবে পুরোনো ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাত করার একটি ছোট কারখানা পরিচালনা করছিলেন। দীর্ঘদিন ধরে তারা ব্যাটারি থেকে সংগৃহীত অ্যাসিড ও বিষাক্ত রাসায়নিক বর্জ্য আশপাশের জমিতে ফেলছিলেন। এতে এলাকার মাটি ও পানির উৎস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে।

হেকমত আলীর ১২টি গরু ওই দূষিত এলাকায় ঘাস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে চারটি গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকি আটটি গরু স্থানীয় পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।

অসহায় কৃষক বলেন, “গরুর দুধ বিক্রি করে সংসার চলত। এখন সব শেষ। জানি না, বাচ্চাদের পড়াশোনা কীভাবে চলবে।” তার দুই মেয়ে, ভাবনা ও লিমা, জানান, বাবার পরিশ্রমেই তাদের জীবনের সব কিছু চলত। এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ব্যাটারি বর্জ্য পোড়ানোর সময় ছড়িয়ে পড়া ধোঁয়া ও রাসায়নিক পদার্থের কারণে আশপাশের গবাদিপশু, হাঁস-মুরগি এমনকি ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জামালপুরের নরুন্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সজিব জানান, ওই কারখানার ১৮ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, মৃত গরুগুলোর ময়নাতদন্ত চলছে। সংগৃহীত নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত