সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভাইরাল হওয়া ভারতের পতাকা মাড়ানোর ছবি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায়, পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি পা দিয়ে ভারতের জাতীয় পতাকা মাড়াচ্ছেন এবং তার হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলেও এটি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার।

গত ৪ ডিসেম্বর ছবিটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ছবিটি কোনো বাস্তব ঘটনার চিত্র নয়। রিউমার স্ক্যানার ‘রিভার্স ইমেজ সার্চ’ ব্যবহার করে এটির কোনো নির্ভরযোগ্য উৎস খুঁজে পায়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমে প্রচারিত হলেও এমন কোনো ঘটনা জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হয়নি। তাছাড়া ছবিটি বিশ্লেষণে বেশ কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য পাওয়া গেছে।

রিউমার স্ক্যানারের বিশ্লেষণে দেখা যায়:

ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে।

পরনের পায়জামার ভাঁজ এমনভাবে রয়েছে, যা দেখতে ধুতির মতো।

বাংলাদেশের পতাকার লাল বৃত্তের কাপড়ের ভাঁজেও অস্বাভাবিকতা রয়েছে।

ছবির আলো, ছায়া এবং ব্যক্তির চোখের অভিব্যক্তি সাধারণ বাস্তব চিত্রের সঙ্গে মিলছে না।

এ ধরনের বৈশিষ্ট্য সাধারণত এআই-নির্ভর চিত্র তৈরির ক্ষেত্রে দেখা যায়।

রিউমার স্ক্যানার আরও জানায়, বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ প্ল্যাটফর্ম ব্যবহার করে ছবিটির বিশ্লেষণ করা হয়েছে। এসব প্ল্যাটফর্ম ৯৯ শতাংশ নিশ্চিত করেছে যে ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি।

এছাড়া ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পর্যবেক্ষণেও ছবিতে কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া গেছে।

রিউমার স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী, আলোচিত ছবিটি বাস্তব কোনো ঘটনার ছবি নয়, বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাই সামাজিক মাধ্যমে এই ছবিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত