সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতের সাথে সম্পর্ক যতই ভালো হোক, সীমান্ত হত্যা থামবে না: পররাষ্ট্র উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভারত-বাংলাদেশ সম্পর্ক যতই সুসম্পর্কপূর্ণ হোক, সীমান্ত হত্যার মতো ঘটনা বন্ধ হবে না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার নীলফামারীতে এক হাজার শয্যার চীন–বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে যখন দুই দেশের সম্পর্ককে ‘স্বর্ণযুগ’ বলা হতো, তখনও সীমান্ত হত্যার ঘটনা থামেনি। তিনি জানান,
“ভারতের নীতিনির্ধারণ বা কার্যক্রম বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না। সম্পর্ক যতই ভালো হোক, সীমান্তে গুলি বন্ধ হয়নি। এখনো টানাপোড়েন আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই।”

তিনি বলেন, বাংলাদেশ নিয়মিত প্রতিবাদ জানায়, নিন্দা করে এবং এ ধরনের ঘটনা বন্ধ করতে আহ্বান জানায়।
“তারপরও ঘটনা ঘটে। জোর করে এটা বন্ধ করার ক্ষমতা আমাদের নেই। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে সীমান্তে আমাদের কেউ ক্ষতির মুখে না পড়ে।”

তিনি আরো বলেন, পৃথিবীতে যুদ্ধাবস্থাহীন এমন আর কোনো সীমান্ত নেই যেখানে গুলি করে মানুষ হত্যা করা হয়।
“যদি বিএসএফ আমাদের এলাকায় ঢুকে এমন ঘটনা ঘটাত, তাহলে বিজিবিকে ব্যবস্থা নিতে বলা হতো। কিন্তু যেহেতু ঘটনাগুলো ভারতের সীমান্তের ভেতরে ঘটে, আমাদের করার সীমাবদ্ধতা আছে।”

চিকেন নেক ইস্যুতে মন্তব্য করে তিনি বলেন,
“চিকেন নেক ভারতের। আমরা তা দখল করতে যাচ্ছি না। ভারত–চীন সম্পর্ক তাদের বিষয়। বাংলাদেশ সেই বিষয়ে কোনো পক্ষ নেবে না।”

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সম্পর্কে তিনি জানান, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে চীন প্রস্তুত আছে এবং এটি হবে একটি অত্যাধুনিক রেফারাল হাসপাতাল।
“চীনারা প্রথমদিকে পরিচালনা করবে, পরে ধীরে ধীরে বাংলাদেশকে হস্তান্তর করা হবে।”

পদমেয়াদ শেষ হলে তিনি আবার নিজের আগের জীবনে ফিরে যাবেন এবং তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত