সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতের স্থলবন্দরে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (১৭ মে) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (DGFT) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র নহাভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করতে পারবে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

তবে এই নিষেধাজ্ঞা নেপাল ও ভুটানের উদ্দেশ্যে ট্রানজিট পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামসহ পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক চৌকিগুলো দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বনেটেড ড্রিঙ্কস, তুলার বর্জ্য, প্রক্রিয়াজাত খাবার, নির্দিষ্ট প্লাস্টিকজাত পণ্য এবং কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে আমদানি করা যাবে না।

তবে মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও স্পষ্ট করেছে ভারত।

এএনআই সূত্রে জানা গেছে, শুধুমাত্র দুটি সমুদ্রবন্দর দিয়ে রপ্তানির অনুমতি থাকায় বাংলাদেশের পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এতে তৈরি পোশাকসহ সংশ্লিষ্ট খাতে নতুন প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, গত মার্চে চীনের বেইজিংয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একটি বক্তব্যকে ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন দেখা দেয়। তিনি বলেছিলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল স্থলবেষ্টিত এবং ওই অঞ্চলের জন্য একমাত্র সমুদ্রপথ নিয়ন্ত্রক দেশ বাংলাদেশ। তার পরপরই ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। সর্বশেষ এ নিষেধাজ্ঞা সেই টানাপোড়েনেরই প্রতিফলন হতে পারে।

এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি বাজারে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত